29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে সেপটিক ট্যাংকে দু’জনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলায় নির্মানাধীন একটি বাড়িতে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দু’জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বাড়িগাঁও এলাকায় নির্মানাধীন সেপটিক ট্যাংকে সেন্টারিং খোলার কাজ করার সময় এঘটনা ঘটে। নিহতরা হলেন, লিটন পাঠান (৪৫) ও রাসেল প্রধান (২৮)।


নিহত লিটন পুটিয়া এলাকার ওয়ালিউল্লাহ পাঠানের ছেলে, আর রাসেল হুরমহিষা গ্রামের আলী আরশাদের ছেলে। নির্মানাধীন ভবনটির মালিক বাড়িগাঁও এলাকার আবুল বাশারের। লিটন পাঠান ঠিকাদার হিসেবে ও রাসেল প্রধান হেল্পার হিসেবে সেই বাড়ীতে কাজ করতেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে লিটন ও রাসেল ওই সেপটিক ট্যাংকির সেন্টারিং খুলে ভিতরে প্রবেশ করে। এসময় সেখানে বিষাক্ত গ্যাসক্রিয়ায় তাঁরা জ্ঞান হারিয়ে ফেলেন এবং অল্প সময়ের মধ্যে শ্বাস বন্ধ হয়ে মারা যান। আশপাশ ও নির্মানাধীন বাড়ির লোকজন ঘটনাস্থলে এসে দুই শ্রমিকের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান এবং দুপুরে ঘটনাস্থল থেকে তাঁদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।


মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, এঘটনায় এখনো কোন মামলা হয়নি। নিহত ব্যক্তিদের পরিবারও মামলা করতে চাচ্ছে না। ময়নাতদন্তের জন্য তাঁদের মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ