27.2 C
Bangladesh
সোমবার, নভেম্বর ২, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

চাঁদপুরে ২৫মন জেলিযুক্ত চিংড়ি জব্দ

স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর কোস্টগার্ড অভিযান চালিয়ে ১হাজার কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে চাঁদপুর ষ্টেশন কমান্ডার বি এম তানজিমুল ইসলাম এর নেতৃত্বে হরিনা ও আলুরবাজার ফেরীঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে খুলনা থেকে চট্টগ্রামগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ২৫ মন (১হাজার কেজি) জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। এসময় চিংড়ির প্রকৃত মালিক খুজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শুক্রবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার খন্দকার মুনিফ তকি এতথ্য নিশ্চিত করেন।
পরবর্তীতে সকালে চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এবং চাঁদপুর স্টেশন কমান্ডার লে: বি এম তানজিমুল ইসলাম এর উপস্থিতিতে জব্দকৃত বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ