27.6 C
Bangladesh
রবিবার, নভেম্বর ১, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

চাঁদপুরে স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

রাসেল গাজী: “হয়ে ওঠো আগামীর গ্র্যান্ডমাস্টার” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুর জেলায় স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

গতকাল বুধবার (২৪ আগস্ট) বিকেলে জেলা স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়ানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।

তিনি বলেন, তোমরা যারা চ্যাম্পিয়ান, রানার আপ হয়েছ সকলের জন্য শুভ কামনা রইলো। আমি লক্ষ্য করেছি তোমরা মাইকের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিতে বিব্রত হচ্ছো। যদি উপস্থাপনা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় তাহলে এই ধরনের জড়তা তোমাদের কেটে যাবে।

আরো পড়ুন : চাঁদপুরে স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতার উদ্বোধন

ভবিষ্যতে এই প্লাটফর্ম ছাড়াও এই ধরনের আরো খেলার আয়োজন করা হবে‌। নিজকে সাহসী করে প্রকাশ করার জন্য নিজেকে নিজেই তৈরি করতে হবে। 

পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম (বারের) সভাপতিত্বে জেলাক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবু নঈম পাটওয়ারী দুলাল, প্রেস ক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন, জেলা অফিসার তারিকুল ইসলাম, ডিআই ওয়ান মনিরুল ইসলাম, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সুভাষ চন্দ্র রায়সহ জেলার বিভিন্ন স্কুলের দাবা খেলার অংশগ্রহণ করা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ