30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

চাঁদপুর পৌরসভায় দরিদ্র সম্প্রদায়ের জীবিকা উন্নয়ন প্রকল্প উদ্বোধন

স্টাফ রিপোর্টার: চাঁদপুর পৌরসভা, ইউকেএইড ও ইউএনডিপি’র সহযোগিতায় ”শহরের দরিদ্র সম্প্রদায়ের জীবিকা উন্নয়ন প্রকল্প” উদ্বোধন করেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসন।

বুধবার দুপুরে শহরের যমুনা রোড এলাকায় প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেয়র মো: জিল্লুর রহমান জুয়েল, এলজিইডি’র যুগ্ম-সচিব মাছুম পাটওয়ারী ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ।

গনমাধ্যমকে দেয়া বক্তব্যে তিনি বলেন, আমরা সংশ্লিষ্ট ও স্থানীয়দের সাথে কথা বলেছি। শহরের দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন প্রকল্পের জন্য স্থানের গুরুত্ব ও উন্নয়নের সম্ভাব্যতা নিরুপন করতে আলোচনা হয়েছে। আমাদের আশ^াস অনুযায়ী এই কার্যক্রম চালিয়ে যাবো। বাংলাদেশে আমরা বিভিন্ন ধরণের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করছি। এই প্রজেক্টের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠির শিক্ষা, চিকিৎসা ও মাটির ব্যবস্থাপনার উন্নয়ন হবে। আশা করছি আমরা এই প্রকল্পের মাধ্যমে ভালো কিছু দেখতে পারবো।

উদ্বোধন শেষে বিকেলে ব্রিটিশ হাইকমিশনার শহরের ৬নং ওয়ার্ডের যমুনা রোডসহ আশপাশের দরিদ্র জনগোষ্ঠীর সাথে কথা বলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ