30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

শিক্ষার্থীরা চাপা ক্ষোভের কারনে আত্মহনণের পথ বেছে নিচ্ছে : শিক্ষামন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ শিক্ষার্থীরা চাপা ক্ষোভের কারনে আত্মহনণের পথ বেছে নিচ্ছে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। রবিবার সকালে চাঁদপুরের হাইমচরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, মেয়েরা অনেক সময়ই নানাভাবে ইভটিজিংয়ের শিকার হয়। সে সমস্যাটি যদি পরিবারের কাছে বলতে না পারে এবং তার শিক্ষকের কাছে বলতে না পারে, সেই চাপা আবেগের কারনেই আত্মহননের বহিঃপ্রকাশ ঘটে। কাজেই আমরা যেন আমাদের সন্তানদের সাথে প্রাণখুলে কথা বলি। তাদের সমস্যা অনুধাবনের চেষ্টা করি এবং সেটা সংবেদনশীলতা নিয়ে করি। আমরা যেন গোরাতে সন্তানের কোন সমস্যা দেখলেই তাকে অভিযুক্ত না করি। তাকেই যেন না বলি ‘এটা তোমার দোষে হয়েছে।’ আমাদের সন্তানদের বোঝাতে হবে। তাদের আবেগ নিয়ন্ত্রণ করা। এমন আবেগেই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।

চাঁদপুরের হাইমচরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ শেষে বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী


দীপু মনি বলেন, শিক্ষাথীদের বয়ঃসন্ধিকাল এমন একটি সময়, যখন অনেক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যায়। যেমন শারীরীক ও মানসিক। সবসময় সঠিক তথ্য তারা পায় না। বাবা-মাও ঠিকমতো তাদেরকে বুঝায় না। স্কুলের পাঠ্যপুস্তকে যা আছে, তাও তাদের ঠিকমতো জানানো হয় না।

এসময় হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ