30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

চাঁদপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অর্ধদিবস কর্মবিরতি

বিশেষ প্রতিনিধি ॥ চাঁদপুর সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে। সোমবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে আজ থেকে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশব্যাপী অর্ধদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদ।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঠিক পদমর্যাদা না থাকায় দুর্যোগ ব্যবস্থাপনার সঠিক লক্ষ্যে বাংলাদেশ এখনো পৌঁছাতে পারেনি। তাই দেশের যেকোনো কঠিন দুর্যোগ মোকাবিলায় জন্য দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদের আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদ নাম পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্যপদ/পদোন্নতি/চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণের এই ৫টি যৌক্তিক দাবি নিয়ে উক্ত অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ বিগত ৮/১০ বছর ধরে আন্দোলন করে আসছে।

এই কর্মকর্তা-কর্মচারী পরিষদ উক্ত অধিদপ্তরের কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা সভা, স্মারকলিপি প্রদান, সংবাদ সম্মেলন, মানববন্ধন ইত্যাদি কর্মসূচি পালন করে আসছে। এসব দাবির যৌক্তিকতা পর্যালোচনায় কর্তৃপক্ষ মৌখিক ঐক্যমত প্রকাশ করলেও বাস্তবায়নের কোন পদক্ষেপ পরীলক্ষিত না হওয়ায় অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়েছে।

নেতৃবৃন্দ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কার্যক্রম সুষ্ঠুভাবে টিকিয়ে রাখার স্বার্থে সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ দেশব্যাপী অর্ধদিবস কর্মবিরতির ডাক দেয়। যদি ১৫ সেপ্টেম্বরের মধ্যে যৌক্তিক দাবিগুলো আদায় না হয় তাহলে পরবর্তী কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে আগামী ১৭ সেপ্টেম্বর পুনরায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের সভা আহ্বান করে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তরের অধীন পদগুলো যুগোপযোগী করে আপগ্রেডেশন করা হলেও তাদের সাথে সামঞ্জস্য রেখে এই মন্ত্রণালয়ের অধীন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও অন্যান্য কর্মচারীদের পদ অদ্যবধি আপগ্রেডেশন করা হয়নি।

দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ সালে পাশ হওয়ার ১০ বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও উক্ত আইনের আওতায় প্রস্তাবিত নিয়োগবিধি ও জনবল কাঠামো অদ্যবধি অনুমোদন না হওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিভিন্ন পদ আপগ্রেডেশন ও নতুন প্রায় ৪ হাজারের অধিক পদ সৃষ্ট না হওয়া ছাড়াও ৪১৬টি বিভিন্ন পদ শূন্য থাকায় অধিদপ্তর এবং মাঠ পর্যায়ের কাজে স্থবিরতা নেমে এসেছে। ফলে এই অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মনে চরম হতাশা বিরাজ করছে যা, আগামী যেকোন দুর্যোগ মোকাবিলার জন্য বিরাট অন্তরায়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ