26.8 C
Bangladesh
সোমবার, নভেম্বর ২, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

চাঁদপুরে পিআইও কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি

বিশেষ প্রতিনিধি ॥ সারাদেশে ন্যায় চাঁদপুর সদর উপজেলায় ৫ দফা দাবিতে কর্মবিরতী পালন করছে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সোমবার থেকে বুধবার উপজেলায় প্রতিদিন সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়। যা ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১২ টা পর্যন্ত চলবে।

দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী পরিষদ কর্তৃক দাবি সমূহ :- দূর্যোগ ব্যবস্থাপনা আইন- ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্য পদ পদোন্নতি/ চলতি দায়িত্ব/ নিয়োগের মাধ্যমে পূরন।

কর্মবিরতি পালনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী মো: কামরুল ইসলাম, কার্য সহকারি কেশব চন্দ্র দাস ও নাছির আহমেদ এবং অফিস সহায়ক শরিফুল ইসলাম।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ