29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে বজ্রপাতে জেলে নিখোঁজ, আহত-১

বিশেষ প্রতিনিধি ॥ চাঁদপুর সদর উপজেলার আখনের হাট এলাকার মেঘনা নদীতে মাছ ধরে আসার সময় বজ্রপাতে মনসুর আহমেদ (৩৮) নামে জেলে পানিতে পড়ে নিখোঁজ হয়েছে। একই সময় বজ্রপাতে আহত হন মনসুর এর আপন বড় ভাই আলী আহম্মদ হাওলাদার (৪৫)। তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার দুপুরে মাছ ধরার ট্রলারটি ঘটনাস্থল (আখনের হাট) এলাকা থেকে হরিণা মাছঘাটে আসার সময় বজ্রপাতের ঘটনা ঘটেছে।

নিখোঁজ মনসুর ও আহত আলী আহম্মদ হাওলাদার উপজেলার হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া হাওলাদার বাড়ীর ফজল হাওলাদারের ছেলে। জেলে নৌকার মালিক একই এলাকার জহিরুল ইসলাম রাঢ়ীও ট্রলারে ছিলেন।

হরিণা ফেরি মৎস্য আড়ৎদার আবুল কাশেম হাওলাদার বলেন, দুপুরের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হলে মেঘনা নদীর আখনের হাট এলাকা থেকে জহিরুল ইসলামসহ ৮ জেলে হরিণা ঘাটের দিকে রওয়ানা হয়। চলতি ট্রলারে হঠাৎ বজ্রপাত হলে মনসুর আহম্মেদ আহত হয়ে পানিতে পড়ে যায় এবং পাশে তার ভাই আলী আহম্মদ গুরুতর আহত হন। আমরা তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে এসেছি। তার চিকিৎসা চলছে। তবে তিনি কানে শুনছেন না, ডান পা বজ্রপাতে ঝলসে গেছে।

হানারচর ইউপি চেয়ারম্যান আঃ ছাত্তার রাঢ়ী বলেন, ঘটনার পরেই স্থানীয় ব্যবসায়ীরা আহত জেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। অপর জেলেকে উদ্ধারের জন্য বিকেলে নৌ ফায়ার সার্ভিস কর্মী ও ডুবুরিদল এসেছে। এখন পর্যন্ত নিখোঁজ জেলের সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় জেলেরাও নিখোঁজ জেলের সন্ধান করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁদপুর নদী স্টেশনের লিডার প্রণব বড়ুয়া বলেন, খবর পেয়ে আমরা বিকাল ৪ টার দিকে ঘটনাস্থলে এসেছি। আমাদের ডুবুরিদল নিখোঁজ জেলে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ