29.9 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

পচা ও খাওয়ার অযোগ্য প্রায় ৫০০ কেজি ইলিশ জব্দ

স্টাফ রিপোর্টার: চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে পচা বাসি ইলিশ মাছের উপর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। ১ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাস মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় মাছঘাট হতে পচা ও খাওয়ার অযোগ্য প্রায় ৫০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছগুলো বিক্রির জন্য বাজারে আনা হয়েছিল। মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে মাছের মালিক পূর্বেই পালিয়ে যান। তাই প্রকাশ্যে একাধিকবার ঘোষণা করলেও কেউ মাছের মালিকানা দাবি করেননি।

জব্দকৃত মাছ পচা ও খাওয়ার অযোগ্য মর্মে উপস্থিত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মত দেন। তাই বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উক্ত মাছ মাটিতে পুঁতে ফেলার রায় দেন। পরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর সদর থানার পুলিশ টিম, পুলিশ লাইন্সের পুলিশ সদস্য ও কোস্টগার্ডের উপস্থিতিতে জব্দকৃত মাছগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।

জনসেবায় মোবাইল কোর্ট নিয়মিত পরিচালিত হবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাস।

বিভিন্ন সূত্র জানায়, মা ইলিশ সংরক্ষণের জন্য সাগর ও দেশের নদ-নদীতে মাছ না ধরার জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। ওই সময় আইন অমান্য করে সাগর ও উপকূলের কিছু জেলে ইলিশ শিকার করে। নিষেধাজ্ঞা উঠে যাবার পর চুরি করে ধরা ওই এলাকার বাসি পচা ইলিশ বিক্রির জন্য চাঁদপুর মাছঘাটে নিয়ে আসে। গত ৩-৪ দিন যাবৎ বিভিন্ন আড়তে প্রচুর পচা ও বাসি ইলিশ বিক্রি হয়েছে। চাঁদপুর কণ্ঠসহ গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হলে প্রশাসনের দৃষ্টিগোচর হয়। পরে জেলা প্রশাসকের নির্দেশনায় মঙ্গলবার চাঁদপুর মাছঘাটে বাসি ও পচা ইলিশের উপর অভিযান করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাবুল হাজীর আড়ৎ থেকে প্রায় ৫শ’ কেজি খাবার অযোগ্য পচা ইলিশ জব্দ করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ