31.5 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

চাঁদপুরে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

স্টাফ রিপোর্টার: ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে ৫ নভেম্বর ২০২২ তারিখ “৫১ তম জাতীয় সমবায় দিবস ২০২২” বর্ণাঢ্য র‍্যালি, জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভার মাধ্যমে উদযাপিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

সভায় অন্যান্য অতিথিবৃন্দ দেশের কেন্দ্রীয় ও আঞ্চলিক অর্থনীতিতে সমবায়ের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়া ৩ টি সমবায় সমিতি ও ১ জন সমবায়ীকে পুরস্কার এবং ১২ জন উদ্যমী সমবায়ীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

এদিন সকালে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীরা এ অনুষ্ঠানের আয়োজন করে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ