বিশেষ প্রতিনিধি : চাঁদপুরে “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ”এ স্লোগানকে ধারণ করে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা মিলনায়তনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মোঃ হেদায়েত উল্লাহর সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী , মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা সহ মেলায় অংশগ্রহণকারী দর্শক ও বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
এক দিন ব্যাপী মেলায় ১৬ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। যা বিকেল ৩টা পর্যন্ত চলবে।




