31.5 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির বৈঠক দুপুরে#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি

পাইকপাড়া ২ নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া চেয়েছেন মেম্বার প্রার্থী মোঃ সাদ্দাম হোসেন

স্টাফ রিপোর্টার: আসন্ন ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ সাদ্দাম হোসেন মিজি ওয়ার্ড বাসীর কাছে দোয়া চেয়েছেন।

তিনি এ প্রথম নির্বাচনে প্রার্থী হয়েছেন। ওনার প্রতীক হলো তালা। এ ওয়ার্ডে নারী ও পুরুষ মিলে মোট ভোটার সংখ্যা ২৬২৩ জন। ২৬২৩ ভোটের মাঝে ভোট নিয়ে লড়াই করবেন ৪ জন মেম্বার প্রার্থী। ৪ জন প্রার্থীর মধ্যে মোঃ সাদ্দাম হোসেন মিজি একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসে কাজ করেছেন। প্রবাস থেকে দেশে আসার পর নিজ ওয়ার্ডের গরীব-দুঃখী, মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে নির্বাচনে প্রার্থী হয়েছেন।

মোঃ সাদ্দাম হোসেন মিজি বলেন, আমি একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দেশের বাইরে ছিলাম। দেশে আসার পর নিজ ওয়ার্ডের গরীব-দুঃখী ও মেহনতি মানুষের দুঃখ, দুর্দশা আমার চোখে পড়ে। সে থেকে চিন্তা করলাম মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করব। আমাকে যদি ওয়ার্ড বাসী নির্বাচিত করে তাহলে আমি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃদুগ্ধ কালীন ভাতা যারা প্রাপ্য তাদের মাঝে সঠিক বন্টনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। সুবিধা বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাব ইনশাআল্লাহ।

সেজন্য ওয়ার্ড বাসি আমাকে তাদের মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচিত করার জন্য প্রত্যেকের কাছে দোয়া কামনা করছি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ