স্টাফ রিপোর্টার: চাঁদপুরে চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার-২২ প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে রোটারী ভবনে আনুষ্ঠানিকভাবে ৮জন গুনী বাক্তির হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, একুশে পদক প্রাপ্ত দেশবরেণ্য কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। তিনি বলেন, মাত্র চার বছরের কর্মকান্ডে চর্যাপদ সাহিত্য একাডেমি জাতিকে ভাবতে শিখিয়েছে। আমি ভাবতেও পারিনি এমন একটি সংগঠনের আমন্ত্রণ পেয়ে চাঁদপুরের মতো বিখ্যাত জেলায় আসতে পারবো।
অনুষ্ঠানে চর্যাপদ একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে ও মহাপরিচালক রফিকুজ্জামান রণি’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উদযাপন পরিষদের আহ্বায়ক সজীব মোহাম্মদ আরিফ ও সদস্য সচিব দুখাই মুহাম্মাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনপ্রিয় কথাসাহিত্যিক মনি হায়দার ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন, কবিতায়- হেনরী স্বপন, কথাসাহিত্যে- পলাশ মজুমদার, গবেষণা সাহিত্যে- রকিবুল হাসান, প্রবন্ধে- পীযূষ কান্তি বড়ুয়া, অনুবাদে- মাসুদুল হক, শিশুসাহিত্যে- হুমায়ূন কবীর ঢালী, কারুশিল্পে- সমীরণ চন্দ্র দত্ত ও সংগঠনে- সুমা ভৌমিক।
হাওয়াইয়ান গিটারশিল্পী দিলীপ ঘোষের মনোমুগ্ধকর গিটার পরিবেশনার মধ্য দিয়ে অন্ষ্ঠুানের শুভ সূচনা হয়। অন্যান্যদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখেন, নর্দান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ জসীম উদ্দিন। ২০১৯ সাল থেকে প্রতিষ্ঠানটি চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার প্রদান করে আসছে। এর আগে দেশের অনেক গুণী লেখক এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন।




