স্টাফ রিপোর্টার: সর্বনিম্ন ২০হাজার টাকা বেতন ভাতা ও দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষতিপূরন ১০ লাখ টাকা, চাকুরী স্থায়ীকরণ সহ ১০দফা দাবিতে চাঁদপুরে চলছে নৌ-যান শ্রমিকদের অনির্দিষ্টকালের তৃতীয় দিনের কর্মবিরতি।
রবিবার সকাল থেকে এই কর্মবিরতি শুরু হয়। এতে চাঁদপুর লঞ্চঘাট থেকে সকল রুটে নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। এতে সাধারন যাত্রীর চরম ভোগান্তিতে পড়েছে। নৌ-যান শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকা কর্মবিরতি চলবে অনির্দিষ্টকালের জন্য।
যাত্রী সাধারনরা সমস্যা দ্রুত সমাধান করে নৌ-যান চালুর দাবি জানিয়েছেন। তবে শ্রমিকদের এই দাবি মালিকপক্ষের সাথে সমঝোতার আভাস পাওয়া গেলেও এখন পর্যন্ত সমাধান হয়নি।




