26.8 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে গাইবান্ধার জ্বীনের বাদশা বুলবুল গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে মোবাইল ফোনে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করে একটি চক্র। এচক্রের সদস্যরা মানুষদের টার্গেট করে গভীর রাতে মোবাইল ফোনে কল দিয়ে থাকে। পরে কৌশলে বিভিন্ন কথা বলে প্রতারণা করে থাকে। এমনই এক প্রতারক গাইবান্ধা জেলার জ্বীনের বাদশা বুলবুলকে মডেল থানা পুলিশ আটক করেছে।

মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

সোমবার বিকেলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সামনে কেজি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে এএসআই হেলাল উদ্দিন তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের দেলোয়ার গাজীকে ৩ জানুয়ারি গভীর রাতে জ্বীনের বাদশা পরিচয় ফোন করেন। পরে নামাজ আদায় করেছে কিনা জানতে চায়। স্বর্ণালংকার, ধন-দৌলত পাবে বলে মসজিদের জন্য জানামাজ দেওয়ার কথা বলে ৫ জানুয়ারি বিকাশে ৫ হাজার টাকা দেয় দেলোয়ার। পরে ৮ জানুয়ারি আবার ৩ হাজার ৩শ ৩৩ জন জ্বীনকে সৌদি আরবের মিষ্টি খাওয়ার কথা বলে ৬০ হাজার টাকা নেয়। আবারও ৯ তারিখ মিষ্টির জন্য আরোও টাকা নিতে আসলে কৌশলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবদুর রশিদ বলেন, জ্বীনরা কখনও কারো মোবাইলে কল দিতে পারে না। একটি চক্র সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে নগদ টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে যাচ্ছে। তাই আপনারা কেউ প্রতারিত হবেন না। বুলবুলের বিরুদ্ধে মামলা ও তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ