স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে মানব সেবা সংস্থা (এইস.এস.ও) এর পক্ষ থেকে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
১৯ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল ১০ টায় সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মমিনপুর গ্রাম সমিতির সাহেব বাজারে প্রায় ১২০ জন পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়।
এসময় মানবসেবা সংস্থা (এইস.এস.ও), এর সহ-সম্পাদক রবিউল আলমের সঞ্চালনায় জাতিয় ছাত্র সমাজ চাঁদপুর জেলার আহ্বায়ক মোঃ শরিফ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সাদ্দাম, বাগাদী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক খোরশেদ আলম আকিব।
প্রধান অতিথি তার বক্ত্যবে বলেন, সামাজিক সংস্থা গুলোর কারনে গরীব অসহায় মানুষ গুলো কিছুটা হলেও উপকৃত হচ্ছে। এই সামাজিক সংস্থা আগামী দিনে আরো সাফল্য মন্ডিত হোক এবং সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক।
এসময় উপস্থিত ছিলে, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি, শাহজাহান গাজী, সমাজ সেবক জাকারিয়া খান, ফারুখ মুন্সী, মানব সেবা সংস্থা(এইচ.এস.ও) এর সভাপতি আল আমিন আহমেদ, সহ- সভাপতি মোঃ তারেক, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, সহ- সাংগঠনিক সম্পাদক আকলিমা আক্তার , অর্থ সম্পাদক মরিয়ম আক্তার রাহা, প্রচার সম্পাদক সুইম পাটোয়ারী,সহ-প্রচার সম্পাদক আরমিন মজুমদার, সদস্য কামরুল হাছান, পলি আক্তার,
ফারিহা আক্তার, সাজ্জাদ সানি, আঁখি আক্তার,
বৃষ্টি আক্তার, প্রিন্টু,সাইফুল ইসলাম, হিমেল আল আমিন, মহিউদ্দিন কাজি ফরিহা আক্তার রিতু সহ অন্যান্যরা।




