30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

অনিবন্ধিত অনলাইন মিডিয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে, ডিসিদের উদ্দেশে তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: অনিবন্ধিত অনলাইন, আইপিটিভি ও ইউটিউব চ্যানেলের বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) সতর্ক থাকার নির্দেশনা দিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জেলাপর্যায়ে অনেকগুলো অনিবন্ধিত অনলাইন পোর্টাল, আইপিটিভি ও ইউটিউব চ্যানেল আছে। এগুলোর মাধ্যমে অনেক সময় গুজব ছড়ানো হয়, অনেক সময় ভুল তথ্য পরিবেশন করা হয় এবং বিভ্রান্তি ছড়ানো হয়। এগুলোর বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে।

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনের কর্ম-অধিবেশনে যোগদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশে ১২টি আইপি টিভির নিবন্ধন রয়েছে। এ ছাড়া ১৭০টির কিছু বেশি অনলাইন পোর্টাল ও আরও ১৭০টির কিছু বেশি পত্রিকার অনলাইন পোর্টাল এবং ১৫ থেকে ১৬টির মতো টিভির অনলাইন পোর্টালের নিবন্ধন দেওয়া হয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘ডিসিদের বলা হয়েছে, বাকিগুলোর (নিবন্ধনবিহীন) কেউ কেউ বিভ্রান্তি, গুজব, এবং অসত্য সংবাদ তৈরি করে, সমাজে হানাহানি তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে। এগুলোর বিষয়ে যাতে ব্যবস্থা নেওয়া যায়, সেজন্য জানাতে বলা হয়েছে।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ