29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

শাহমাহমুদপুর ইউনিয়নে ১ হাজার ২ শত ৪২ জনের মাঝে টিসিবি পণ্য বিক্রয়

স্টাফ রিপোর্টারঃ বাজার নিয়ন্ত্রণ ও স্বল্প আয়ের মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে সারাদেশের ন্যায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে ন্যায্য মূল্যের টিসিবি পণ্য বিক্রয় করা হয়েছে।

শুক্রবার ( ২৬ মে ) সকাল ৮ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের ১ হাজার দুই শত ৪২ জন সুবিধাভোগী ৩৬০ টাকার বিনিময় ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশারি ডাল ক্রয় করেন। উক্ত ন্যায্যমূল্যের টিসিবি পণ্য বিক্রয় উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটোয়ারী। উক্ত বিক্রয় কার্যক্রমে ইউপি সদস্যরা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।

এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটোয়ারী বলেন, ইউনিয়নের স্বল্প আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই বিশেষ টিসিবির পণ্য বিক্রয় করা হচ্ছে। ইউনিয়নের কার্ডধারী সকলের মাঝে এই পন্য বিক্রয় করা হবে।

টিসিবির পণ্য বিক্রয় কালে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী মোঃ আবুল হোসেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার রনি, ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান, ইব্রাহীম তালুকদার, কবির হোসেন, শাহাদাত হোসেন, মহিলা সদস্য লাকি বেগম প্রমুখ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ