29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

শাহমাহমুদপুর ইউনিয়নে ভিজিডি চাল ডিজিটাল স্কেলে মেপে কার্ডধারীদের মাঝে বিতরণ

স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহ্ মাহমুদপুর ইউনিয়ন পরিষদে ভিজিডি চাল ডিজিটাল স্কেলে মেপে কার্ডধারী হত দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

আজ ২৮ মে, রবিবার সকাল দশটায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের ১১০ জন ভিজিডি কার্ডধারী হত দরিদ্র পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকন এর তত্ত্বাবধানে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটোয়ারী।

চাল বিতরণের পূর্বে কিছু সংখ্যক ইউপি সদস্য ৩০ কেজি চালের বস্তায় চাল কম আছে বলে প্রশ্ন তুললে ট্যাগ অফিসার মোঃ মোরছাল আহমেদ চালের বস্তা মাপার সিদ্ধান্ত নেন। ট্যাগ অফিসার ও ইউপি সদস্যদের উপস্থিতিতে চালের বস্তা মাপার পর দেখা যায় কিছু কিছু বস্তায় চাল ৩০ কেজির কম বেশি রয়েছে।

এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটোয়ারী বলেন, চালের বস্তায় চাল কম বেশি হওয়ার কারণ গোডাউন হতে চাল যখন আসে তখন বস্তা উঠানো নামানোর সময় কিছু চাল ঘাটতি হতে পারে। সরকারি গোডাউন থেকে যেভাবে চালের বস্তা আসে সেইভাবে আমরা বস্তার চাল বিতরণ করে থাকি।

এসময় ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকন খুব দূরদর্শিতার মাধ্যমে চাল নিতে আসা প্রতিটি ভিজিডি কার্ডের ছবি, স্বাক্ষর, নিজ নাম ও স্বামীর নামের মিল আছে কিনা তা সুচারুভাবে পর্যবেক্ষণ করেন। তিনি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করায় ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা জনসাধারণ ওনার প্রতি সন্তোষ প্রকাশ করেন। এভাবে কাজ করলে ইউনিয়ন পরিষদে কখনো অনিয়ম দুর্নীতি করতে কেহ সাহস করবে না বলে আশা করছেন সেবা নিতে আসা জনসাধারণ।

চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ নাজির হোসেন, মোঃ কবির হোসেন, হাবিবুর রহমান হাজি, মোঃ বিল্লাল হোসেন খান, শাহাদাত হোসেন, ইব্রাহীম তালুকদার, মোঃ জিয়াউর রহমান তপাদার সহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য বৃন্দ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ