29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

কল্যানপুর ইউনিয়ন শাহমাহমুদপুর ইউনিয়নকে হারিয়ে সেমিফাইনালে উত্তীর্ণ

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ২০২৩ ম্যাচের দ্বিতীয় দিনে শাহ মাহমুদপুর ইউনিয়ন পরিষদ বনাম কল্যানপুর ইউনিয়ন পরিষদের মধ্যকার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৩ মে, মঙ্গলবার বিকাল ৪ টায় বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়। ১-০ গোলের ব্যবধানে কল্যানপুর ইউনিয়ন পরিষদ শাহ্ মাহমুদপুর ইউনিয়ন পরিষদকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। খেলাটির প্রথম অধ্যায়ে উভয় দল কোন গোল দিতে পারেনি। দুইটি দলের মধ্যে হাড্ডাহাডি লড়াই চলে। দুইটি দলই খুব ভালো খেলে। প্রথম অধ্যায়ে কল্যানপুর ইউনিয়ন পরিষদ কোন গোল জালে প্রবেশ করাতে না পারলেও টান টান উত্তেজনার মধ্যদিয়ে তারা দ্বিতীয় অধ্যায়ের মাঝামাঝি সময়ে ১ টি গোল শাহ মাহমুদপুর ইউনিয়ন পরিষদের জালে প্রবেশ করাতে সক্ষম হয়। পরবর্তীতে শাহ মাহমুদপুর ইউনিয়ন পরিষদ দল আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেও কোন গোল জালে প্রবেশ করাতে পারেনি। 

খেলাটি উদ্বোধন করেন বাবুরহাট স্কুল এন্ড কলেজ এঁর অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের প্রতিনিধি মোঃ আল মামুন,কল্যানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনি পাটোয়ারী, শাহ মাহমুদপুর ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকন, হিসাব সহকারী মোঃ আবুল হোসেন, ইউপি সদস্য মোঃ শাহাদাত হোসেন সহ দুই দলের টিম ম্যানেজমেন্ট।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ