27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে গুলিতে নিহতের ঘটনায় কাজী মিজান গ্রেফতার

চাঁদপুর  প্রতিনিধি : চাঁদপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মেঘনা নদীর পশ্চিম পাড়ে বাহাদুরপুর গ্রামে স্থানীয় আ’লীগের দুই গ্রুপের গোলাগুলিতে মোবারক হোসেন বাবু (৪৮) নিহত ও ৭ জন আহত হন।
রবিবার দুপুরে মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমানকে তার নিজ বাড়ি থেকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। চাঁদপুর পুলিশ সুপার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
 চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশনস) সুদীপ্ত রায় জানান, গোলাগুলির ঘটনায় মামলার প্রধান আসামী কাজী মিজানসহ ৬০/ ৬৫ জনকে আসামী করা হয়েছে। এই পর্যন্ত  মুসা ও মিজানসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান চলছে।
শনিবার বিকাল ৩ টার দিকে আ’লীগের সভায় যাওয়ার সময় স্থানীয় নেতা-কর্মীদের দু’গ্রুপের মাঝে দ্বন্দ্ব দেখা দিলে গোলাগুলি শুরু হয়। এতে ৩জন গুলিবিদ্ধ হয়। এদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোবারক হোসেন বাবুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইমরান বেপারী ও জহির কবিরাজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
নিহত মোবারক হোসেন বাবু বাহাদুরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। ঘটনায় আরও ৭ জন আহত হয়েছে। গুরুতর আহত ইমরান নিহত মোবারকের ছেলে ও জহির কবিরাজ একই গ্রামের মনু কবিরাজের ছেলে।  
চলতি বছরের ১৬ মার্চ মোহনপুর ইউপি নির্বাচনে কাজী মিজানুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন। প্রথমে তাকে নৌকা প্রতীক দেয়া হলেও, পরবর্তীতে আরেকজনকে নৌকার প্রতীক দেয়া হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ