29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে শহীদ শেখ কামাল এর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর প্রতিনিধি ॥ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার সকাল ৯টায় চাঁদপুর স্টেডিয়াম সম্মুখে জেলা প্রশাসনের আয়োজনে শেখ কামাল এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।জেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারী , জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এড. জহিরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ ও জেলা ক্রীড়া সংস্থা।এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়ানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শেখ কামাল এর জন্মদিন উপলক্ষে চাঁদপুর যুব উন্নয়নের পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়।

এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী , যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক মো: আবেদ শাহ্, জেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সর্দার, দপ্তর সম্পাদক শাহ্ আলম মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া কর্মকর্তা মো: তারিকুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল প্রমূখ উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ