31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু#একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

চাঁদপুরে নকল জর্দা কারখানা সীলগালা, মালিককে কারাদন্ড

চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে নকল জর্দা কারখানা সীলগালা, ৩ লাখ টাকা জরিমানা ও কারখানা মালিক রিপন মিজি (৩৫) কে ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সাথে কারখানার সকল জর্দা তৈরীর জিনিসপত্র জব্দ করা হয়।
সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ। এরপূর্বে দুপুরে গোপন সংবাদে ওই ইউনিয়নের সকদি পাঁচগাঁও গ্রামের আব্দুল মজিদ মিজি বাড়ীর আজাদ মিয়ার ওই কারখানায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়।
পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এর নির্দেশে অভিযানে নেতৃত্ব দেন এসআই মাজহারুল হকসহ সঙ্গীয় ফোর্স। রাতে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, আজ দুপুরের দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে রামপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সকদি পাঁচগাঁও গ্রামের আব্দুল মজিদ মিজি বাড়ীর আজাদ মিয়ার কারখানায় অভিযান পরিচালনা করে। সেখানে অবৈধভাবে বিভিন্ন কোম্পানির স্টীকার ব্যবহার করে ভেজাল জর্দা তৈরির কারখানা হতে আজাদ হাকিমপুরী জর্দা ৪ বস্তা, আজাদ হাকিম পাতা ৪ বস্তা, আজাদ আকিজ জর্দা ৪ বস্তা, তামাকের গুড়া ৫ বস্তা, অটো প্যাকিং মেশিন দু’টি, কোটা জরাই মেশিন ১টি, কোটা কাটিং মেশিন ৬টিসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রতিনিয়ত নকল, ভেজাল ও মজুদদারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ