30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

জাতীয় মৎস্য পদক অর্জণ করায় চাঁদপুর জেলা টাস্কফোর্সের মতবিনিময়

চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুরে চলতি বছর ১ মার্চ হতে ৩০ এপ্রিল দু’মাস পদ্মা-মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার নদী এলাকায় জাটকা নিধন প্রতিরোধে জেলা টাস্কফোর্স কমিটি সাফল্য অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় ২৫ জুলাই ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত চাঁদপুর জেলা টাস্কফোর্স জাতীয় মৎস্য পদক ২০২৩ অর্জন করেন।

সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত চাঁদপুর জেলা টাস্কফোর্সের জাতীয় মৎস্য পদক-২০২৩ অর্জন বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য জানান।সভায় লিখিত তথ্যে জানানো হয়, নিষিদ্ধ সময়ে জাটকা নিধন প্রতিরোধে জেলা টাস্কফোর্স কমিটি ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছিলেন। নৌ-র‌্যালী, লিফলেট বিতরণ, পোস্টার, জেলেদের সাথে সচেতনতা সহ মোবাইলকোর্ট পরিচালনা করা।

জাটকা নিধন প্রতিরোধে পরিচালিত মোবাইল কোর্টে ৩শ’ ১টি মামলায় ৩শ’ ৪৯জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং ১ লক্ষ ৮৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জাটকা নিধনরোধে পরিচালিত মোবাইল কোর্টে ৭৫ লক্ষ ৫০হাজার মিটার কারেন্ট জাল ও ৫২টি পুরাতন নৌকা জব্দ করা হয়। এসব অভিযানে জব্দকৃত ৮শ’ ১৩ কেজি জাটকা ইলিশ জেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি বলেন, এই পদক ব্যক্তিগত অর্জন নয়, এই পদক চাঁদপুর জেলা টাস্কফোর্সের ও চাঁদপুরবাসীর।

ইলিশের বাড়ি খ্যাত এই নামটির যেন মান থাকে সেই আশাই করছি। আমাদের মৎস্য অভিযানে অনেক চ্যালেঞ্জ রয়েছে। সেসব চ্যালেঞ্জ মোকাবেলা করেই মৎস্য অভিযানকে সফল করেছি । নিষিদ্ধ সময়ে সবাইকে ইলিশ মাছ খাওয়া থেকেও বিরত থাকতে হবে। এব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। যারা প্রকৃত জেলে নয় তাদেরকে চিহ্নিত করে তালিকা করতে হবে। এছাড়াও যেসব প্রকৃত জেলেরা তালিকায় নেই তাদেরকে আওতাভুক্ত করা হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.এস.এম মোসা’র সঞ্চালনায় চাঁদপুর অঞ্চলের নৌ- পুলিশ সুপার মো: কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, জেলা আ’লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌর মেয়র মো: জিল্লুর রহমান জুয়েল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী, এনএসআই এর উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান, মৎস্য গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আমিনুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো: গোলাম মেহেদী হাসান, প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্যাহ বক্তব্য রাখেন। জেলা আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান ও সাধারণ সম্পাদক মানিক দেওয়ান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ