27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে মেঘনার ভাঙন প্রতিরোধে স্থায়ী বাধেঁর দাবীতে মানববন্ধন

চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ইশানবালাসহ অধিকাংশ এলাকা মেঘনার ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধের দাবীতে সর্বস্তরের জনগণ মানববন্ধন করেছে।

বুধবার দুপুরে ইউনিয়নের ঈশানবালা লঞ্চঘাটে ভাঙনের শিকার নারী-পুরুষ, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন ভাঙন রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করেন।মানববন্ধনে বক্তব্য রাখেন, নীলকমল ইউপি চেয়ারম্যান সাউদ আল নাছের, ইউপি সদস্য খলিল মাতাব্বর, শিক্ষক নুরুজ্জামান শিকদার, ব্যবসায়ী আবুল কালাম বেপারী, বাচ্চু পেদা ও শাহিদা বেগম প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, গত কয়েক বছর মেঘনা নদীর অব্যাহত ভাঙনে ফসলি জমি, বসত বাড়ী, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, পুলিশ ফাঁড়িসহ বহু স্থাপনা নদী গর্ভে বিলীন। এলাকার প্রতিটি পরিবার ৬/৭ বার নদী ভাঙনের শিকার হয়েছে। তারা সহায় সম্পত্তি হারিয়ে এখন অনেকে ছিন্নমূল। সম্প্রতি আবার নদী ভাঙন তীব্রতা দেখা দিয়েছে। তারা অস্থায়ী কাজ না করে ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধের দাবী জানান। ইউনিয়নের ৪টি ওয়ার্ডের অধিকাংশ এলাকা গতকয়েক বছরের ভাঙনে নদী গর্ভে চলে গেছে। চলতি বর্ষা মৌসুমেও অনেক স্থাপনা ভেঙে যাচ্ছে। সরকার ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে হাইমচর উপজেলার মানচিত্র থেকে নীলকমল ইউনিয়নটি হারিয়ে যাবার আশঙ্কা রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ