26.8 C
Bangladesh
সোমবার, নভেম্বর ২, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

বাপসা চাঁদপুর জেলা শাখার উদ্যোগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপস) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ এঁর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ বলেন, বিদায় বিষয়টা একটা দুঃখের বিষয় কিন্তু আমার কাছে তেমন একটা দুঃখের মনে হয় না। কারন আমি একটা নতুন জায়গায় যাব। নতুন একটা পরিবেশের সাথে মিশব। আমার নতুনত্বের প্রতি খুব আগ্রহ এবং আপনাদের জন্য নতুন একজন ইউএনও আসবে। আমার দুই বছর আট মাস কিভাবে পার হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনা। যেহেতু আমার সময়টা দ্রুত চলে গেছে সেহেতু বুঝতে পারছি সময়টা খুব ভালো গেছে। আমি আপনাদেরকে যখন যে নির্দেশনা দিয়েছি আমার সচিবরা ঠিক সেভাবেই দায়িত্ব পালন করেছে। কারন আমার ইউপি সচিবরা প্রত্যেকে খুবই স্মার্ট। আমি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের সময় শুদ্ধাচার পদক পেয়েছি। শুদ্ধাচার পদকটি আমার কাজের উপরেই দিয়েছে। এই কাজ আমার ইউএনও এর একার পক্ষে সম্ভব নয়। যদি আমার ইউপি সচিবরা এবং আমার অফিস সহকারীরা আমাকে সহযোগিতা না করতো তাহলে এ শুদ্ধাচার পদকটি পেতাম না। সেটার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ।

এসময় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীর সভাপতিত্বে এবং বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এম.এ কুদ্দুস রোকন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ।

এছাড়া বক্তব্য রাখেন, বাপসা চাঁদপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক এবং লক্ষ্মীপুর ইউপি সচিব মহিবুবুল আহসান নিপু, আশিকাটি ইউপি সচিব আবু বকর মানিক, রামপুর ইউপি হিসাব সহকারী মোঃ সালাউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপস) চাঁদপুর জেলা শাখার সহ সভাপতি বশির উল্লাহ খন্দকার, সহ অর্থ সম্পাদক রাকিবুল হাসান রুবেল, মনসুর আহমেদ, কল্যাণপুর ইউপি সচিব মিজান সরদার,বালিয়া ইউপি সচিব তাসলিমা আক্তার সহ বাপসার নেতৃবৃন্দ ও সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের হিসাব সহকারি সহ গ্রাম পুলিশ বৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সাংগঠনিক সম্পাদক সালামত উল্যাহ খান শাহিন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে বিদায়ী নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজকে বাপসার পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা হিসেবে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ