26.8 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের জরুরি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৩ সেপ্টেম্বর বুধবার বিকেল ৩টায় শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের হল রুমে এ জরুরি সভার আয়োজন করা হয়।  

সভায় ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফারুক হোসেন বেপারীর সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুর রহমান তুষার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য আবদুল হান্নান খান সবুজ,   বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান শাবনু, সদস্য ইকবাল হোসেন পলাশ, আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম মাল। 

সভায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবীবুর রহমান হাজি, আবুল বাসার রনি,  ইউনিয়ন যুবলীগের সদস্য  কবির হোসেন পাটওয়ারী, ফারুক মিজি, সেলিম পাটোয়ারী, নজরুল ইসলাম হাজী , ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজন পাটোয়ারী সাধারণ সম্পাদক সুমন খান, ৫ নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ‌শরিফ খান, ৩ নং ওয়ার্ড যুবলীগের পক্ষে ইউনিয়ন যুবলীগের সদস্য সাইদুর জামান, ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল হাজী,  ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ হোসেন রবিন। 

এ সময় বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ও চাঁদপুরের মাটি ও মানুষের নেতা ডা: দীপু মনির হাতকে শক্তিশালী করতে এবং আওয়ামী লীগ কে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে কাজ করার উদাত্ত আহ্বান জানান । 

জরুরি সভায় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের সদস্য ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল নেতাকর্মী।

সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৫ নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফ খান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ