29.9 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে ৬৭ কেজি গাঁজাসহ ট্রলার জব্দ

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে ৬৭ কেজি গাঁজাসহ ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের ৭ সদস্যের একটি আভিযানিক দল কানদী লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঢাকা গামী একটি ইঞ্জিন চালিত স্টিলবডি ট্রলারের গতিবিধি সন্দেহজনক হলে কোস্টগার্ড দল ট্রলারটি থামার সংকেত দেওয়া হয়। এসময় ট্রলারে থাকা মাদক ব্যবসায়ীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে, কানদী লঞ্চঘাট এলাকায় ট্রলারটি ভিড়িয়ে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে ট্রলারটি তল্লাশি করে পাটাতনের নিচে লুকিয়ে রাখা ৬৭ কেজি ১শ’ গ্রাম গাঁজাসহ ট্রলারটি জব্দ করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জব্দকৃত গাঁজা ও ট্রলারটি চাঁদপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

বুধবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এতথ্য নিশ্চিত করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ