27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে দেড় হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে দেড় হাজার ইয়াবাসহ সোহেল বেপারী (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ডের নিশি বিল্ডিং সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।সোহেল বেপারী শহরের কয়লাঘাট এলাকার বেপারী বাড়ির রবিউল বেপারীর ছেলে।

জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের দিক নির্দেশনায় চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলমের তত্ত্বাবধানে এসআই রাকিবুল ইসলাম, এএসআই অহিদ উল্লাহর নেতৃত্বে সদর মডেল থানার একটি দল মাদক অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ডের নিশি বিল্ডিং সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লক্সের সামনে সোহেলের দেড় হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ। এর আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ওসি মো. শেখ মুহসীন আলম জানান, মাদকের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে। মামলা দায়েরের পর গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ