29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

সব ধর্মের মানুষই রাষ্ট্রের নাগরিক: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু বলেছেন, ‘জেনে শুনে কোনো দোষ কিংবা অন্যায় করিনি। অনেক ধরনের অপপ্রচার করা হচ্ছে। তবে, আপনারা সজাগ থাকবেন। আমরা যদি আগামী দিনেও শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে পারি, তাহলে বৈষম্যটা আর থাকবে না। এই বৈষম্যটা মন থেকে উপড়ে ফেলতে হবে। মানুষকে মানুষ ভাবতে হবে।’

রোববার চাঁদপুর শহরের নতুনবাজরে মন্ত্রীর বাসভবনে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু বলেন, ‘উন্নত সমৃদ্ধশীল দেশ গঠন করতে সবাইকে যার যার অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। কে কোন ধর্মের সেটা বড় বিষয় নয়। সব ধর্মের মানুষই রাষ্ট্রের নাগরিক। আপনারা যখন যে বিষয় নিয়ে আমার কাছে এসেছেন, আমি তা দ্রুত সমাধান করার চেষ্টা করেছি।’

জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিৎ রায় চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা অজয় কুমার ভৌমিক। উপস্থিত ছিলেন উপদেষ্টা রাধা গোবিন্দ গোপ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মৃনাল কান্তি সাহা, অ্যাডভোকেট ভাস্কর দাস, শিপ্রা দাস, মিদৃলা সাহা, সুশীল সাহা, নারায়ণ ভৌমিক, জয়রাম রায়, তপতি কর প্রমুখ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ