স্টাফ রিপোর্টার: আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয়ের ৫২ বছর পূর্তি আজ। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে এ দিনে অর্জিত হয়েছিলো কাঙ্খিত বাঙালির বিজয়।
এ মহান বিজয় দিবস উপলক্ষে শাহমাহমুদপুর ইউনিয়নের সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায় মোঃ ফারুক হোসেন বেপারী।
এক শুভেচ্ছা বার্তায় মোঃ ফারুক হোসেন বেপারী বলেন, বাঙালির শ্রেষ্ঠ অর্জন হলো স্বাধীনতা। যা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে অর্জিত হয়েছে লাল সবুজের পতাকা। আজ আমরা সেই বিজয়ের ৫২ বছর পূর্তি উদযাপন করছি।
তিনি আরো বলেন, বিজয়টা আমরা আজকে যতটা আনন্দের সাথে পালন করছি, আজ থেকে ৫২ বছর আগে কিন্তু এতোটা আনন্দের ছিল না। ৩০ লক্ষ শহীদের আত্মাহুতি ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করি। সেদিন ছিল অন্যরকম এক পরিস্থিতি। পরিশেষে সবাইকে বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা এবং পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সেইসকল শহীদ ও মা-বোনদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। আল্লাহর কাছে তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং যারা এখনো জীবিত আছেন আল্লাহ তাদের সুস্থতা দান করুন। বাংলাদেশ চিরজীবি হোক। জয় বাংলা।




