30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

মতলব উত্তরে সোসাইটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের শীত বস্ত্র বিতরণ

মতলব উত্তর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরে অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “সোসাইটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ” এর অর্থায়নে অসহায় শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে ১২৪নং নন্দলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গরীব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজ সেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ আলাউদ্দিন মুন্সি।
নন্দলাপুর সামাদিয়া উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক রনজিত কুমার রায়ের সভাপতিত্বে সমাজ সেবক ও রাজনীতিবিদ মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ জাকির হোসেন, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, সমাজ সেবক ওবায়েদউল্ল্যা, ইসলামাবাদ ইউপির সংরক্ষিত মহিলা সদস্য লিপি আক্তার, ৩নং ওয়ার্ড সদস্য ফয়েজ সরকার, সোসাইটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সিরাজুল ইসলাম, ব্লাড ডোনেশন বিষয়ক সম্পাদক মো. জুম্মান হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মাওলানা সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলাউদ্দিন মুন্সি বলেন, শীতবস্ত্র বিতরণ গরীবদের প্রতি কোন করুণা নয় বরং এটা সামর্থবানদের নৈতিক দায়িত্ব। সোসাইটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কার্যক্রমে সহায়তা দানকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, দুর্ভোগহীন এক মানবিক সমাজ প্রতিষ্ঠায় সোসাইটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সংগঠনটি অন্যান্য কার্যক্রম দরিদ্র মানুষের মনে আশার সঞ্চার করেছে। আশা করি মতলব উত্তরে তাদের কার্যক্রম আরো সম্প্রসারিত হবে।
উল্লেখ্য সোসাইটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সংগঠনটি গরীব, অসহায় ও দুস্থ মানুষদেরকে সাহায্য করা। শিক্ষা ও সাংস্কৃতির উন্নয়ন খাতে দাঁড়ানো, সামজিক উন্নয়ন খাতে সাহায্য ও সহযোগীতা করা, সামাজিক কু-সংস্কার, বাল্যবিবাহ ও যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিরোেধ গঠন করা, অসামাজিক কার্যকলাপ তথা জুয়া, মদ ও মাদকদ্রব্যের বিরুদ্ধে প্রতিরোধ গঠন করা, সামাজিক অবক্ষয় নারী নির্যাতন, ইভটিজিং ও ধর্ষন এর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ