29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

শাহরাস্তিতে বিজয়পুর স্টুডেন্ট ফাউন্ডেশনের স্কলারশিপ এক্সামিনেশন পরীক্ষা অনুষ্ঠিত

শাহরাস্তি প্রতিনিধি: শাহরাস্তিতে বিজয়পুর স্টুডেন্ট ফাউন্ডেশনের স্কলারশিপ এক্সামিনেশন ২০২৪ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার সকাল ১০টা বিজয়পুর উচ্চ বিদ্যালয় ও বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সার্বিক সহযোগিতায় ছিলেন পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক মোঃ মাহবুব আলম, সদস্য সচিব মোঃ আবু সাঈদ, যুগ্ন আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ, সদস্য আব্দুল মালেক,আব্দুল আউয়াল, আবু সুফিয়ান, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম বাবলু, হেলাল উদ্দিন রুবেল, ফয়সাল মোহন, জসীম উদ্দীন,তারেক হোসেন, হাবিব ইব্রাহিম সহ কেন্দ্র কমিটির নেতৃবৃন্দ। ফাউন্ডেশন সূত্রে জানায় প্রতিবছরের ন্যায় শাহরাস্তিতে বিজয়পুর স্টুডেন্ট ফাউন্ডেশনের স্কলারশিপ এক্সামিনেশন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর ৬০ টি বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ১ হাজার ৪৬ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন। পরীক্ষায় ৮শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলা শাখার আমির মোঃ মোস্তফা কামাল, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আলী আজগর মিয়াজীসহ অন্যান্য নেতৃবৃন্দ। হল সচিবের দায়িত্ব পালন করেন বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শাহাজান,সহকারী হল সচিব ছিলেন মোঃ আক্তার হোসেন, বিজয়পুর স্টুডেন্ট ফাউন্ডেশন এর পরিচালক মোঃ আবু সাঈদসহ কমিটির নেতৃবৃন্দ। দীর্ঘ সময় পরীক্ষার্থীদের অভিভাবক অপেক্ষা থাকায় অভিভাবকদের মাঝে পানি ও টিফিন বিতরণ করেন,পরীক্ষা পরিচালক কমিটির আহ্বায়ক মোঃ মাহবুব আলম।
পরিচালক মোঃ আবু সাঈদ বলেন ২০১২ সাল থেকে বিজয়পুর স্টুডেন্ট ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। সেই থেকে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে করে শিক্ষার মান উন্নয়নে অনেক বৃদ্ধি হয়েছে। আশা করি আগামী দিনে শিক্ষার মান উন্নয়ন আরো বাড়বে। এছাড়াও বিজয়পুর স্টুডেন্ট ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে থাকেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ