মতলব উত্তর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরে জমকালো আয়োজনে আজ উদ্বোধন হতে যাচ্ছে ‘বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি টি-১০’ ক্রিকেট টুর্নামেন্ট ২৪-২৫।
রবিবার সকাল ১০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি টি-১০’ ক্রিকেট টুর্নামেন্ট খেলাটি ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর স্কুল অ্যান্ড কলেজে মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।
নিশ্চিন্তপুর বন্ধু মহল কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট খেলায় সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডা. শামীম আহমেদ। খেলায় বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। সার্বিক সহযোগিতায় আছেন বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনীতিবিদ মো. আহসান উল্লাহ প্রধান। টুর্নামেন্টটি পরিচালনায় রয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সি মো. জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা মো.নাজমুল হাসান রোকন। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করবেন উত্তর নিশ্চিন্তপুর কল্যাণমূলক সংগঠন বনাম দূর্গাপুর ফ্রেন্ডস ক্লাব। টুর্নামেন্টটে ১৬টি দল অংশ গ্রহন করবে এবং প্রতিটি খেলা নকআউট ভিত্তিক হবে।




