30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

মতলব উত্তরে দেড় মাস বয়সের বিক্রিত নুসাইবা ফিরল মায়ের কোলে

মতলব উত্তর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দেড় মাস বয়সী নুসাইবা পুলিশের সহযোগীতায় ফিরলো মায়ের কোলে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামে।
জানা যায়, গত বছর ২৪ এপ্রিল উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামের তফাজ্জল হোসেনের মেয়ে বৃষ্টি আক্তারের সাথে একই গ্রামের শাহ আলম মৃধার ছেলে ইমরান মৃধার সাথে ভালোবাসার সম্পর্কে ইসলামী সরাশরীয়ত মোতাবেক বিবাহ হয়।
তাদের দাম্পত্য জীবনে নুসাইবা আক্তার (০১ মাস ১৩ দিন বয়সী) এক কন্যা সন্তানের জন্ম হয়। বিবাহের পর থেকে তাদের মধ্যে বিবেধ চলছিল। গত ২২ ডিসেম্বর ২০২৪ইং তারিখে বিবাহ বিচ্ছেদ হয়।
তখন বৃষ্টি আক্তারের কাছ থেকে একটি খালি স্ট্যাম্পে স্বাক্ষর রেখে শিশু নুসাইবা আক্তারকে নিয়ে যায় ইমরান মৃধা ও তার পরিবার। পরে তারা নুসাইবাকে টাকার বিনিময়ে অন্যত্র বিক্রয় করে দেয়।
এ ঘটনায় নুসাইবাকে উদ্ধার করতে তার মা বৃষ্টি আক্তার বাদী হয়ে শ্বশুরি, স্বামী ও ননদকে বিবাদী করে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে (২৯ ডিসেম্বর) থানার এসআই শাহাদাৎ হোসেন নুসাইবাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে অফিসার ইনচার্জ মো.রবিউল হক নুসাইবাকে তার মায়ের কোলে ফিরিয়ে দেন।
শিশু নুসাইবার মা বৃষ্টি আক্তার বলেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার বিক্রি হয়ে যাওয়া শিশুকে ফিরে পেয়েছি এবং পুলিশকে ধন্যবাদ জানাই।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ