29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

হাজীগঞ্জে ১৮ মামলার আসামি মাদক সম্রাট জাকির গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের সফল অভিযানে আটক হয়েছে বহুল আলোচিত মাদক সম্রাট জাকির। ১৮টি মাদক মামলার আসামি এবং চারটি মামলার ওয়ারেন্টি ভুক্ত এই আসামিকে গত ২৮ ডিসেম্বর রাতে আটক করা হয়।

হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের খলাপাড়া মুন্সিবাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জাকিরকে গ্রেপ্তার করেন হাজীগঞ্জ থানার এএসআই মোহাম্মদ আবুল খায়ের। অভিযানে আরও অংশ নেন কনস্টেবল আহসান হাবীব ও কামরুজ্জামান।

জানা যায়, জাকির ওই এলাকার মুন্সিবাড়ির মৃত লাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ১৮টি মাদক মামলা রয়েছে এবং এর মধ্যে একটি মামলায় তিন বছরের সাজার পাশাপাশি ৩,০০০ টাকা জরিমানা ঘোষণা করা হয়েছে। এছাড়া আরও চারটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। জাকিরের মতো অপরাধীদের আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর। জাকিরকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সফল অভিযানের মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রমে হাজীগঞ্জ থানা পুলিশের আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সম্পন্ন হলো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ