27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

কচুয়ায় জনতার হাতে এক চোর আটক

কচুয়া প্রতিনিধি: কচুয়া উপজেলার সেঙ্গুয়া গ্রামে দুই বাড়িতে কৌশলে প্রবেশ করে চুরি করে মালামাল নিয়ে পালানোর সময় রবিবার রাতে সোহেল রানা নামের এক চোর সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরদিন সোমবার তাকে কচুয়া থানা পুলিশের মাধ্যমে চাঁদপুরের জেল হাজতে প্রেরন করা হয়েছে। আটককৃত চোর সদস্য সোহেল রানা দক্ষিণ সেঙ্গুয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে। তার বিরুদ্ধে এলাকায় চুরি ছিনতাইসহ একাধিক নানান অভিযোগ রয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী নুরু উদ্দিন, আব্দুর রহমান ও ইউপি সদস্য গাজী রফিকসহ আরো অনেকে জানান, সোহেল রানা রবিবার রাতে সেঙ্গুয়া গ্রামের আলামিন পাটোয়ারীর গৃহে চুরির চেষ্টা করে ব্যর্থ হলে পরবর্তীতে একই গ্রামের রশিদ মুন্সীর ঘরে চুরি করে মালামাল নিয়ে পালানোর সময় তাকে হাতে নাতে আটক করে স্থানীয় জনতা।

কচুয়া থানার ওসি এম. আব্দুল হালিম ঘটনার সত্যতা স্বীকার করে মুঠোফোনে বলেন, খবর পেয়ে জনতার হাত থেকে অভিযুক্ত সোহেলকে উদ্ধার করে থানায় নিয়ে আসি এবং এ ঘটনায় অভিযুক্ত চোর সোহেল রানাকে কচুয়া থানার অপর একটি চুরির মামলার আসামী হিসেবে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ