26.8 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি মো. আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন শেখ

স্টাফ রিপোর্টার : বাংলাদশে জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি পদে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মো. আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক পদে জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত চাঁদপুরের কৃতি সমবায়ী মো. জসিম উদ্দিন শেখ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ঢাকাস্থ বাংলাদেশ সমবায় ব্যাংক ভবনের ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত সংগঠনের বিশেষ সাধারণ সভায় একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হন।

বাংলাদশে জাতীয় সমবায় ইউনিয়নের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন শেখ।

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি মো. আব্দুস সালাম বাংলাদেশ কো-অপারেটিভ ইন্সু্রেন্স লিমিটেডের প্রতিনিধি এবং সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন শেখ জাতীয় পুরস্কারপ্রাপ্ত চাঁদপুরের শীর্ষস্থানীয় সমবায় সংগঠন চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি কুমিল্লা জেলা সমবায় ইউনিয়নের কাজী নাসমুস সা’দাত ও ঢাকা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের মো. নজরুল ইসলাম, আভ্যন্তরীন হিসাব নিরীক্ষক চাঁদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের মো. ইকবাল আজম, পরিচালক ময়মনসিংহ সমবায় ইউনিয়ন লিমিটেডের মো. আবুল হোসাইন, কুষ্টিয়া জেলা সমবায় ইউনিয়ন লিমিটেডের মো. মনিরউজ্জামান ও ভোলা জেলা সমবায় ইউনিয়নের মো. ইউসুফ হাওলাদার। একক প্রার্থী হিসেবে তারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ