26.8 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

মতলব উত্তরে কৃষকদলের উদ্যেগে বিনামূল্য শাকসবজি বিতরণ

মতলব উত্তর প্রতিনিধি : উচ্চ দ্রব্য মূল্যের কষাঘাতে সাধারণ মানুষ যখন জর্জরিত ঠিক সে সময় সবজি ক্রয়ে জনজীবনে কিছুটা স্বস্তি ফেরাতে চাঁদপুরের মতলব উত্তরে কৃষকদলের উদ্যেগে বিনামূল্য শাকসবজি বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার বাগানবাড়ি ইউনিয়ন কৃষকদলের উদ্যেগে বাংলা বাজার মোড়ে এ শাকসবজি বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু। বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষকদলের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম সাগর।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সাধারণ মানুষের মাঝে কম মূল্যে সবজি বিক্রি কার্যক্রম শুরু করেছি।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার ব্যবসায়ী সিন্ডিকেট এখনো গাপটি মেরে বসে আছে। তারা অতি মুনাফার লোভে বাজারে সকল জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। সবজির দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। শ্রমজীবী সাধারণ মানুষকে সেবা দিতে আমরা কৃষক দলের পক্ষ থেকে স্বেচ্ছায় শ্রম দিয়ে এমন কর্মসূচি হাতে নিয়েছি। বাজারে সবজির দাম না কমা পযর্ন্ত আমাদের এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

বাগানবাড়ি ইউনিয়ন কৃষকদলের সভাপতি ইঞ্জিনিয়ার শাহজাদা সরকারের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য দেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আক্তার হোসেন লাবু, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন পিন্টু, ছেংগারচর পৌর কৃষক দলের সভাপতি জাকির হোসেন দর্জি, উপজেলা শ্রমিকদলের সভাপতি আবু সুফিয়ান, যুবদল নেতা শাহীন খান, ওয়াদুদ ভূঁইয়া প্রমুখ।

পরে কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে শাকসবজি বিতরণ করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ