27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

মতলব উত্তরে হার মেনেছে শীতের পোশাক, আগুনের তাপেই যেন স্বস্তি

মতলব উত্তর প্রতিনিধি: একাধিক গরম কাপড়, হাত মোজা, কানটুপি, মুখে মাস্ক পরে শীত নিবারণের চেষ্টা করছে মানুষ। তবুও যেন শীতকে হার মানানো দায়। শুধুমাত্র আগুনের তাপেই যেন মেলে স্বস্তি। সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়ার পাশাপাশি সূর্যের দেখা মিললেও কমেনি শীতের তীব্রতা। তাই তীব্র ঠান্ডাকে সঙ্গী করেই সারতে হচ্ছে হার মেনেছে শীতের পোশাক, আগুনের তাপেই যেন স্বস্তি
একাধিক গরম কাপড়, হাত মোজা, কানটুপি, মুখে মাস্ক পরে শীত নিবারণের চেষ্টা করছে মানুষ। তবুও যেন শীতকে হার মানানো দায়। শুধুমাত্র আগুনের তাপেই যেন মেলে স্বস্তি। সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়ার পাশাপাশি সূর্যের দেখা মিললেও কমেনি শীতের তীব্রতা। তাই তীব্র ঠান্ডাকে সঙ্গী করেই সারতে হচ্ছে দিনের সব কর্মকাণ্ড। সব কর্মকাণ্ড।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে টায়ার, কাগজ, কাঠ জ্বালিয়ে দলবেঁধে ৮ থেকে ১০ জনকে আগুন পোহাতে দেখা যায়। গত তিন দিনের তীব্র শীতে নাজেহাল হয়ে পড়েছে এ এলাকার জনজীবন।

শ্রমিক সফিকুর রহমান বলেন, গত তিন দিন ধরে একই রকম ঠান্ডা। দুপুরেও সূর্যের দেখা নেই। আজকে তাপমাত্রা অনেক কম। এমন শীতে গাড়ি চালানো কষ্টসাধ্য।

কৃষক আব্দুর রহমান বলেন, অতিরিক্ত শীত ও কুয়াশার কারণে জমিতে ফসলের পরিচর্যা করতে যেতে পারছিনা। এত ফসলের ক্ষতি হচ্ছে। অন্যদিকে আমার গোয়ালের গরুর খাদ্য সংগ্রহ করতে কষ্ট হচ্ছে।

রিকশাচালক মোতালেব মিয়া বলেন, গত কয়েক দিনে যা আয় হয়েছে তাতে রিকশার ভাড়াও উঠেনি। এমন ঠান্ডায় রিকশায় কোনো যাত্রী উঠতে চায় না, বাতাস লাগে তাই।

এদিকে শীতের তীব্রতা বৃদ্ধির ফলে ঠান্ডাজনিত রোগের প্রকোপও বৃদ্ধি পাচ্ছে। হাচি-কাশিসহ কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ। শীতকালীন রোগবালাই থেকে রক্ষা পেতে গরম পানি পান করাসহ গরম কাপড় ব্যবহারের জন্য পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোবারক হোসেন মামুন বলেন, শীতজনিত রোগে আক্রান্তর সংখ্যা বাড়ছে। শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে। রোগীর চাপ থাকলেও হাসপাতালে চিকিৎসা দিতে কোনো সমস্যা হচ্ছে না।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ