27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

মতলব দক্ষিণে গণ্যমান্য ব্যক্তিদের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যদের মতবিনিময়

মতলব দক্ষিণ প্রতিনিধি: জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ড. মোহাম্মদ আইয়ুব আলী বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকল কর্মকর্তাদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে।সব শ্রেণী পেশার মানুষের জন্য সমান সুযোগ এবং সমান সেবা দিতে হবে।জনগণের সেবার জন্য সবসময় কর্মকর্তাদের দরজার খোলা রাখতে হবে।সেবা নিতে এসে যেন হয়রানির শিকার না হয়।

৭ জানুয়ারি ( মঙ্গলবার) বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতলব দক্ষিণ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যগণের মতবিনিময় সভায় তিনি এ কথাগুলো বলেন । জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীনের সভাপতিত্বে ও মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানার পরিচালনায় আরো বক্তব্য রাখেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ড. মোঃ হাফিজুর রহমান ভুঞা, ফিরোজ আহমেদ, মেহেদী হাসান।

এসময় উম্মক্ত আলোচনায় জনপ্রশাসন সংস্কারে মতামত ব্যক্ত করেন মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বশির উল্লাহ মজুমদার, মতলব দক্ষিণ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন খান,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবৃদুর রশীদ পাটোয়ারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুন সরকার,নারায়ণপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোসলেহ উদ্দিন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ