27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

আগামীকাল ছয়জন পাচ্ছেন চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকতা পুরস্কার

নিজস্ব প্রতিবেদক: অনুসন্ধানী সাংবাদিকতার উৎকর্ষে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে আজ বুধবার সাংবাদিকতা পুরস্কার- ২০২৪ সালের পুরস্কার প্রদান করা হবে। প্রথমবারের মতো এ আয়োজনে বিচারকদের বিবেচনায় এবছর ছয়জন সাংবাদিক পুরস্কার পাচ্ছেন। আগামীকার সন্ধ্যা ৬ টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে বিজয়ীদের পুরস্কার তুলে দিবেন অতিথিবৃন্দ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।

অনুসন্ধানী সাংবাদিকতার উৎকর্ষে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকতা পুরস্কার- ২০২৪ সালের পুরস্কার যারা পাচ্ছেন – স্থানীয় পত্রিকার প্রকাশিত প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত মোহাম্মদ হাবীব উল্যাহ, জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত মনিরুজ্জামান বাবলু, টেলিভিশনের প্রচারিত প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত তালহা জুবায়ের, টেলিভিশনের প্রচারিত প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত আল ইমরান শোভন, স্থানীয় পত্রিকার ধারাবাহিক প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত মুহাম্মদ আরিফ বিল্লাহ ও অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত এম ফরিদুল ইসলাম।

পুরস্কার অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ