28.8 C
Bangladesh
রবিবার, নভেম্বর ১, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির শিক্ষাবৃত্তির চেক প্রদান

হাজীগঞ্জ প্রতিনিধি: হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সদস্য ও সহকর্মীর সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি-২০২৫ প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারী) সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে শিক্ষাবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম সিফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফের সঞ্চালনায় শিক্ষাবৃত্তির চেক তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

ওই সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল ইসলাম লিটন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম নয়ন, সাংগঠনিক সম্পাদক পাপ্পু মাহমুদ, সিনিয়র সদস্য খালেকুজ্জামান শামীম, সাধারণ সদস্য মজিবুর রহমান রনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বছর থেকে সংগঠনের সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি কার্যক্রম চালু করা হয়। দুই কৃতি শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে তাদের মাঝে দুইটি চেক হস্তান্তর করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ