27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) সকালে দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরীর পরিচালনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দর্শন ও রাজনীতি এবং দেশ পরিচালনার বিষয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মোঃ সফিকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সহ-সভাপতি ডিএম শাহজাহান, যুগ্ম সম্পাদক এড. জহির উদ্দিন বাবর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এড. হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক হযরত আলী।

জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা তাঁতী দলের সদস্য সচিব মজিবুর রহমান লিটন, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, চাঁদপুর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন পাটোয়ারী ও বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ। ওলামা দলের নেতা ইসমাইল হোসেন শেখের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা।
এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে তবারুক বিতরণ করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ