29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

ফরিদগহঞ্জে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে মাঠ পরিস্কার করাচ্ছেন প্রধান শিক্ষক

ফরিদগঞ্জ প্রতিনিধি: শ্রেণি শিক্ষা চলকালিন সময়ে শিশুরা হয় শিক্ষকদের কথা শুনবেন, না হলে খেলাধূলায় মাতোয়ারা থাকবেন। কিন্তু তা না করে প্রধান শিক্ষকের নির্দেশে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বিদ্যালয়ের মাঠ ঝাঁড়ু দিচ্ছে শিশু শিক্ষার্থীরা। ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ কড়ৈতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। রোববার (১৯ জানুয়ারি ২০২৫) বেলা সাড়ে ১১ টায় বিদ্যালয়টিতে গিয়ে এই দৃশ্য দেখা গেছে। যদিও এই বিষয়ে জানতে চাইলে নির্দেশদাতা প্রধান শিক্ষক কোন সদোত্তর দেননি। এ পরিস্থিতি দেখে বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয় সচেতন মানুষদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়টির মাঠে উড়ছে ধূলাবালি, শিক্ষার্থীদের হাতে নেই হ্যান্ড গ্লাভস, মুখে নেই মাস্ক। প্রধান শিক্ষকের নির্দেশনা মোতাবেক কোমলমতি শিক্ষার্থীরা মাঠ ঝাড়ু দিচ্ছে। শ্রেণি শিক্ষা রেখে প্রধান শিক্ষকের নির্দেশ তারা এই কাজ করছে। বিদ্যালয়টিতে রয়েছে অফিস পিয়নও।

স্থানীয় বাসিন্দা মো. ইয়াকুব মিয়া, নুরুল ইসলামসহ আরো কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, সবে মাত্র বছর শুরু হয়েছে। এখনো বইয়ের থেকে নতুন ঘ্রাণ যায়নি। কিন্তু এ বিদ্যালয় কর্তৃপক্ষ কাণ্ডজ্ঞানহীনের মতো ধূলাবালিতে স্বাস্থ্যঝুঁকির কথা না ভেবে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে মাঠ ঝাড়ু দেয়াচ্ছে, যা অনুচিত।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, বিগত সরকারের আমলেও বিদ্যালয়ের এই প্রধান শিক্ষক স্বেচ্ছাচারিতার মধ্যদিয়ে বিদ্যালয়টি চালিয়েছেন। এখনো তার স্বেচ্ছাচারিতা যায়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন বলেন, পরিচ্ছনতা কার্যক্রম সরকারি নির্দেশনা আছে। ক্লাস চলাকালিন সময়ে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে মাঠ পরিস্কারের বিষয়ে তাকে কোন প্রকারের অনুশোচনা করতে দেখা যায়নি বা সদোত্তর দেননি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মুজাম্মেল হোসেন বলেন, শিশুরা ধূলাবালি গ্রহণের কারণে এলার্জি, শ্বাসকষ্টসহ বিভিন্ন প্রকারের রোগ ব্যাধির আশঙ্কা রয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা বলেন, শিক্ষার্থীদের দিয়ে স্কুল মাঠ পরিস্কারের আমাদের কোন অনুমতি নেই। এ বিষয়ে আমি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ