31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু#একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার: চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১১শ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. ফারুক গাজী (৪২) ও রাজু তালুকদার (৩৩) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

আটক ফারুক গাজী সড়কের মৃত হাকিম গাজীর ছেলে এবং রাজু তালুকদার একেই সড়কের জয়নাল তালুকদারের ছেলে। তবে ফারুক গাজী বর্তমানে নিউ ট্রাক রোড বটতলার ব্যাংকার আমিমুল এহসানের বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জানুয়ারি) মধ্যরাতে যৌথ বাহিনী ট্রাক রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ফারুক গাজীর কাছ থেকে ২০০ পিস এবং রাজু তালুকদারের কাছ থেকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দারা জানান, শুধুমাত্র এই দুইজন নয়, এলাকায় আরো অনেক মাদক ব্যবসায়ী রয়েছে। যুব সমাজকে রক্ষায় তাদেরকেও আইনের আওতায় আনা উচিত।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাহার মিয়া বলেন, মাদকসহ গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা হওয়ার পর দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ