27.6 C
Bangladesh
সোমবার, নভেম্বর ২, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে দুই জজের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর বিচার বিভাগের দুই সিনিয়র জেলা ও দায়রা জজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে চাঁদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি। বুধবার সকালে অফিস সময়ের পূর্বে প্রথমে বিচার বিভাগের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহারের সাথে সাক্ষাৎ করেন নবাগত প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ। পরে সিনিয়র জেলা ও দায়রা জজকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাব সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।

এদিকে একইদিন চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. আবদুল হান্নানের সাথেও সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাব সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহিন, মির্জা জাকির, বর্তমান কমিটির সহ-সভাপতি আলম পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম, সিনিয়র কার্যকরী সদস্য মুনির চৌধুরী, ফারুক আহম্মদ, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ