26.1 C
Bangladesh
মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
spot_imgspot_img

মেঘনায় অবৈধ বালুবহনকারী দুটি বাল্কডেসহ আটক ৮

স্টাফ রিপোর্টার: চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ বালুবহনকারী দুটি বাল্কহেড ও ৮ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (২২ জানুয়ারি) রাত ১টার দিকে সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট এম. ফজলুর রহমান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুরের মেঘনা নদীতে বাল্কহেড এবং ড্রেজার উচ্ছেদকল্পে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন চাঁদপুরের হরিণা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদী হতে অবৈধ বালু বহনকারী দুটি বাল্কহেড ও ৮ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত বাল্কহেড এবং আটক আসামীদের চাঁদপুর সদর নৌ থানা পুলিশ এর নিকট হস্তান্তর করা হয় বলে জানান এই কর্মকর্তা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ