27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁবিপ্রবিতে আইকিউএসির কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যস্যুরেন্স সেল (আইকিউএসি) ‘র এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ভবন-২ এর সেমিনার কক্ষে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা এবং আইকিউএসি’র সেল উদ্বোধন করা হয়।
চাঁবিপ্রবি’র ভিসি অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ এর সভাপতিত্বে “Role of IQAC in Quality Enhancement in HEIs” শীর্ষক কর্মশালায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব এবং বিশেষ অতিথি ছিলেন, মঞ্জুরী কমিশনের এসপিকিউএ বিভাগের সম্মানিত পরিচালক ড. দূর্গা রানী সরকার।
প্রধান অতিথি অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেন, বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রয়োজন সময়োপযোগী পরিকল্পনা ও তার সঠিক বাস্তবায়ন। বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক চর্চার মধ্য দিয়েই বাংলাদেশ একদিন উন্নতির শিখরে পৌঁছে যাবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই তরুণ শিক্ষার্থীরাই উন্নত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি ড. দূর্গা রানী সরকার বলেন, দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ে এখনো আইকিউএসি সেল গঠন করা হয়নি। এর মধ্যে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১ম আইকিউএসি সেল গঠন করে ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। আমি এই বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। বিশ্ব র‍্যাংকিংএ প্রথম সারির অবস্থানে নিয়ে আনার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।
কর্মশালার সভাপতি চাঁবিপ্রবি’র ভিসি অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব ও মঞ্জুরী কমিশনের এসপিকিউএ বিভাগের পরিচালক সহ অন্যান্য পরিচালকবৃন্দ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আহবানে সাড়া দিয়ে আজকের কর্মশালায় আসার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের সৃষ্টিশীল কাজের মাধ্যমেই প্রতিষ্ঠানের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে পরবে। তিনি বলেন, কোন ধরণের প্রতিবন্ধকতা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারবে না। শিক্ষার্থীদের সাথে নিয়ে এই বিশ্ববিদ্যালয়টিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবো, ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা উন্নত গবেষণার মধ্য দিয়ে একদিন নোবেল বিজয়ীদের কাতারে নাম লিখাবে এবং তোমাদের গবেষণালব্ধ ফলাফলের কাছে সেদিন নোবেল বিজয় অতি তুচ্ছ মনে হবে।
চাঁবিপ্রবির আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মোঃ বাইজীদ আহম্মেদ রনির সঞ্চালনায় ওয়ার্কশপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের এসপিকিউএ বিভাগের উপ-পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মনির উল্লাহ এবং স্বাগত বক্তব্য রাখেন, চাঁবিপ্রবির আইকিউএসির পরিচালক সোহেল রানা ও মানপত্র পাঠ করেন চাঁবিপ্রবির আইকিউএসির অতিরিক্ত পরিচালক জনাব মোঃ জাহিদুল ইসলাম।
এছাড়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের এসপিকিউএ বিভাগের অতিরিক্ত পরিচালক আকরাম আলী খান, সহকারী পরিচালক মোঃ মোস্তাক আহমেদ।
চাঁবিপ্রবি’র পরিচালক ও সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ