31.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

চাঁদপুরে ৫ মাদককারবারী আটক

স্টাফ রিপোর্টার: চাঁদপুর হাজীগঞ্জে চিহ্নিত নারী মাদক কারবারী পলি বেগম (২৮) ও তার ভাই বোন সহ ৫ মাদক কারবারীকে যৌথ বাহিনী আটক করেছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদে হাজিগঞ্জ আর্মি ক্যাম্প এবং হাজিগঞ্জ থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। আটককৃতদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাজিগঞ্জ আর্মি ক্যাম্প এবং হাজিগঞ্জ থানা পুলিশ যৌথভাবে হাজীগঞ্জ বাজার এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী কাজী আহমেদ শরীফ (৩৫), আইয়ূব ভূঁইয়া (৪৫), খোরশেদ আলম (৩৮), মানিক কাজীর মেয়ে পলি বেগম (২৮) ও নাজিয়া আক্তার কাঁকন (২৫)কে গ্রেফতার করা হয়।
এছাড়াও তাদের বাড়ি হতে ৩শ” ৯০ পিচ ইয়াবা, ২শ” গ্রাম গাঁজা, নগদ ৪১ হাজার টাকা এবং ৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক জানান, এই ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ